শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

সৌদি ও বাংলাদেশে রোজা শুরু কবে, যা জানা গেল

  • আপডেট সময় : রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
  • 275 পাঠক

সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানিয়েছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। দেশটিতে আগামী মার্চ মাসের ১ তারিখ (শনিবার) শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস।

তিনি আরো জানান, এ বছরের রমজান মাস ২৯ দিনের হবে। সে হিসেবে রমজানের শেষদিন হবে আগামী ২৯ মার্চ।

আর ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। তবে সুপ্রিম কোর্ট রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবেন।

১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদটির জন্ম হবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৩টা ৪৪ মিনিটে। ওইদিন সন্ধ্যায় সূর্যাস্তের ৩২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে বলেও জানান রয়্যাল কোর্টের এই সদস্য।

আবহাওয়াবিদরা জানান, এ বছরের রমজান মাসটি শুরুর সঙ্গে সঙ্গে শেষ হবে শীত মৌসুমের। রমজানের প্রথম দিনটি হবে বসন্তে। ফলে তুলনামূলক ঠাণ্ডা থাকবে রোজার দিনগুলো। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিসর ও কাতারের মুসলিমদের প্রায় ১৩ ঘণ্টা করে রোজা রাখতে হবে।

এদিকে, সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয়। সে হিসেবে এ বছর ২ মার্চ (রবিবার) প্রথম রোজা পালন করবেন বাংলাদেশের মুসল্লিরা।

ইতোমধ্যে বাংলাদেশে ২ মার্চ রমজান মাস শুরুর সময় ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামি ফাউন্ডেশন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *