শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

যৌক্তিক সময়ের মধ্যে তফসিল ঘোষণা করা হবে: ইসি

  • আপডেট সময় : রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
  • 235 পাঠক

আগামী ডিসেম্বর ধরে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

যৌক্তিক সময়ের মধ্যে তফসিল ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেছেন, ডিসেম্বরকে সামনে রেখে তফসিল যাতে ঘোষণা করা যায়, সেই চেষ্টা করছে কমিশন। ডিসেম্বরে ভোট করতে হলে জুলাই আগস্টের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে।

আনোয়ারুল ইসলাম বলেন, কমিশন কারও কোন নির্দেশনায় কাজ করবে না। কমিশন স্বাধীন। কারও সুবিধা-অসুবিধা বিবেচনায় নেবে না। কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না ইসি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘স্থানীয় সরকার কমিশনের প্রস্তাব জুনের মধ্যে ভোট করার বিষয়টি পরিষ্কার না। সংশ্লিষ্ট আইন সংশোধনের সময় লাগবে। ঐকমত্যে পৌঁছালে প্রস্তুতি নিতে সময় লাগবে।

দল নিবন্ধনের বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, দল নিবন্ধনে সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবে ঐকমত্য হলে কাজ করবে কমিশন। দল নিবন্ধন আইন থাকতে হবে। এর কিছু সংযোজন বিয়োজন হতে পারে।

মৃত ভোটারের প্রসঙ্গে তিনি বলেন, মৃত ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক বাদ দেওয়া হচ্ছে।

সংসদীয় সীমানা পুননির্ধারণে প্রায় ৪০০ আবেদন জমা পড়েছে জানিয়ে মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আসন পুনর্বিন্যাস করা প্রয়োজন আছে বলে মনে করে ইসি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *