শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

সোনাইমুড়ীতে বিদ্যু়ৎতের স্পৃষ্টে যুবকের মৃত্যু।

  • আপডেট সময় : সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২০
  • 613 পাঠক

 

মিজানুর রহমান রিয়াদ সোনাইমুড়ি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে গত 26 সেপ্টেম্বর শনিবার রাতে বিদ্যুৎ স্পৃষ্টে নূর রহমান এলেক্স (২১) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় নিহত যুবক কে বাঁচাতে গিয়ে আহত হয়েছে আরও এক যুবক।

সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামের পেশকার বাড়ীতে এই ঘটনা ঘটে। নিহত নূর রহমান এলেক্স আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের মাহফুজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার নর্দান ইনস্টিটিউট অফ সাইন্স টেকনোলজির ডিপ্লোমা পড়ুয়া নুর রহমান এলেক্স তাঁর মা পারভিন আক্তারের সাথে ঢাকা থেকে কয়েকদিন আগে দেওটি ইউনিয়নের নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার রাতে নানা জয়নাল আবেদিনের ঘরের ছাদে বসে মোবাইলে গেম খেলছিল। এ সময় ছাদের উপর দিয়ে পার্শবর্তী নূর আলমের ঘর থেকে একই বাড়ীর মোশারেফ হোসেনের ঘরে একটি সাইড লাইনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। অসাবধানতাবশত ওই তারের সাথে জড়িয়ে এলেক্স বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে পড়ে মাথায় আঘাত পেয়ে অধিক রক্তক্ষরণে আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় নিহত এলেক্স কে বাঁচাতে গিয়ে আরও এক যুবক আহত হয়েছে।

গত 27 সেপ্টেম্বর রবিবার সকালে নিহতের
জন্য মর্গে প্রেরণ করেছে সোনাইমুড়ি থানা পুলিশ।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *