দীপ্ত নোয়াখালী
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

এবার নিজেই দেশে ফেরার তারিখ জানালেন তারেক রহমান

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • 268

ফাইল ফটো

লন্ডন থেকে এবার নিজেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপির আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরে আসবেন।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, “১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। একই সঙ্গে দীর্ঘ ১৭-১৮ বছর যুক্তরাজ্যে আপনাদের সঙ্গে ছিলাম। কিন্তু আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামনের দিনগুলো সহজ হবে না। তবে ঐক্যবদ্ধ থাকতে পারলে দল তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, দু’মাস পর দেশে বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি এবং দেশের সামনে একটি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তারেক রহমান বলেন, “আমি কোনো স্বপ্নের মধ্যে নেই, আমি আছি পরিকল্পনার মধ্যে। খাদ্যের কিনারা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দেশকে উদ্ধার করেছিলেন। বিএনপি বিশ্বাস করে, আগামী নির্বাচনে দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। সভায় যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

এবার নিজেই দেশে ফেরার তারিখ জানালেন তারেক রহমান

আপডেট: ১০:২৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫