শিরোনাম :
প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা। ইরানের কাছে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত ইরানে নজিরবিহীন হামলার ঘোষণা ট্রাম্পের তিন সদস্যের সাময়িক নেতৃত্ব ঘোষণা ইরানের

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

  • আপডেট সময় : শনিবার, মার্চ ৭, ২০২৬
  • 92 পাঠক

দীপ্ত নোয়াখালী ডেস্ক-

নোয়াখালীর রাজপথে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আনোয়ার হোসেন রকি জেলা ছাত্রদলের সভাপতি পদে চায় তৃণমূলের নেতা কর্মীরা।
দীর্ঘ দিন নোয়াখালী জেলা ছাত্রদল কমিটি বিহীন।
জাতীয় নির্বাচনের পর
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে জোরালোভাবে আলোচনায় রয়েছেন ছাত্রনেতা আনোয়ার হোসেন রকির নাম।

দীর্ঘ সময় ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় রকি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলীয় সূত্রে জানা যায়, তার নেতৃত্বে শহর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম ছিল সুসংগঠিত ও সক্রিয়। মাঠের রাজনীতিতে দৃঢ় অবস্থান, কর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করতে তার অবদান উল্লেখযোগ্য বলে জানান নেতাকর্মীরা।

বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি ও গণআন্দোলনে তাকে সম্মুখ সারিতে দেখা গেছে। তৃণমূল ছাত্র নেতাদের মতে, জুলাইয়ের গণআন্দোলনেও সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন তিনি।

তৃণমূলের অনেক নেতাকর্মীর অভিমত, দীর্ঘদিনের ত্যাগ, অভিজ্ঞতা ও নেতৃত্বের যোগ্যতার ভিত্তিতে আনোয়ার হোসেন রকিকে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি করা হলে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে।

তবে জেলা ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের ঘোষণার ওপরই নির্ভর করছে। সেই ঘোষণার অপেক্ষায় রয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
আনোয়ার হোসেন রকির সাথে যোগাযোগ করলে তিনি জানান

দীর্ঘ ১৯ বছরের বেশি সময় ধরে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত সক্রিয় থেকে দলের সংকটময় সময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছি এবং সংগঠনের স্বার্থে জেল-জুলুম, নির্যাতনসহ নানা ত্যাগ স্বীকার করেছি। সাধারণ ছাত্র-ছাত্রীদের পাশে থাকার দীর্ঘ অভিজ্ঞতা ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারনে আমি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদের দাবীদার।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *