দীপ্ত নোয়াখালী
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

নোয়াখালীতে ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী রকির লিফলেট ও ক্রীড়া সামগ্রী বিতরণ

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • 299

দীপ্ত নোয়াখালী ডেস্ক-
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আনোয়ার হোসেন রকি চাটখিলের সোমপাড়া কলেজ, খোয়াজের ভিটি ফাজিল মাদ্রাসা ও সোমপাড়া বাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিষয়ে লিফলেট বিতরণ করেছেন।

গত ১০ নভেম্বর সোমবার সকালে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণের হাতে লিফলেট তুলে দেন এবং শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন রকি।
এ সময় আনোয়ার হোসেন রকি বলেন, “দেশনায়ক জনাব তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা একটি নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা। এই দফাগুলোর মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।”

লিফলেট ও ক্রীড়া সামগ্রী বিতরণকালে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

নোয়াখালীতে ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী রকির লিফলেট ও ক্রীড়া সামগ্রী বিতরণ

আপডেট: ১১:১৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫