শিরোনাম :
প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা। ইরানের কাছে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত ইরানে নজিরবিহীন হামলার ঘোষণা ট্রাম্পের তিন সদস্যের সাময়িক নেতৃত্ব ঘোষণা ইরানের

প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী।

  • আপডেট সময় : শনিবার, মার্চ ৭, ২০২৬
  • 68 পাঠক

দীপ্ত নোয়াখালী ডেস্ক-
ভয়াবহ নদীভাঙন রোধে ছোটফেনী নদীর ওপর ৯০০ কোটি টাকার ‌‘মুছাপুর রেগুলেটর’ নির্মাণ প্রকল্প দেখতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ যাচ্ছেন সরকারের দুই মন্ত্রী। এরা হলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বুধবার (৫ মার্চ) সকালে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় দুই মন্ত্রী কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা দেখতে যাবেন। সেখানে নদীভাঙনে ভুক্তভোগী জনগণ মন্ত্রীদের মাধ্যমে সরকারের কাছে তাদের দাবি তুলে ধরবেন।

এমপি ফখরুল ইসলাম আরও বলেন, ২০২৪ সালের ২৬ আগস্ট প্রবল বর্ষণ ও উজানের ঢলে মুছাপুরের ২৩ ভেন্ট রেগুলেটরটি ভেঙে যায়। এতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, ফেনীর সোনাগাজী, দাগনভূঁইয়া উপজেলায় ব্যাপক ভাঙন দেখা দেয়। ওই স্থানে আরেকটি রেগুলেটর নির্মাণে সরকার ৮৯৬ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এখন একনেকে পাস হলেই প্রকল্পটির কাজ দ্রুত চালু হবে।

পানিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, পানি উন্নয়ন বোর্ড প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোটফেনী এবং বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পটি মোট ৮৯৬ কোটি ৬১ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে চলতি মাস থেকে ২০৩০ সালের জুন মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপনের নিমিত্তে প্রস্তুত করা হয়েছে।

এর আগে, ২০০৫ সালে কোম্পানীগঞ্জের উপকূলে অব্যাহত নদীভাঙন ঠেকাতে পানিসম্পদ মন্ত্রণালয়ের নিজস্ব অর্থায়নে ‘নতুন ডাকাতিয়া ও পুরাতন ডাকাতিয়া-ছোট ফেনী নদীর পানি নিষ্কাশন প্রকল্পের’ আওতায় ১৯ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে ২৩ ভেন্টের মুছাপুর রেগুলেটর নির্মাণ শুরু হয়। ওই বছরের ৮ মার্চ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন। রেগুলেটরের নির্মাণ কাজ শেষে ২৩টি ভেন্টে ২৩টি রেডিয়াল গেট ও ফ্ল্যাপ গেট স্থাপন করা হয়। এ রেগুলেটরের পানি নিষ্কাশন ক্ষমতা ৭৫৬.১৫ ঘনমিটার/সেকেন্ড এবং এর পানিধারণ ক্ষমতা সমতল (+) ৪.০০ মিটার (পিডব্লিউডি)।

নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রিফাত জামিল জাগো নিউজকে বলেন, মন্ত্রীদ্বয় নদীভাঙন রোধে গৃহীত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটর ছাড়াও বামনী ক্লোজার ও উড়িরচর ক্রসড্যাম নির্মাণ এলাকা পরিদর্শন করবেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *