দীপ্ত নোয়াখালী
বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে বোমা বিস্ফোরন ও সহিংসতায় গুলিবিদ্ধ ১, আহত 2

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
  • 492

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী-

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে
রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সোনাইমুড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের আলোক পাড়ায় বোমা বিস্ফোরণ ও সহিংসতায় ১ জন গুলিবিদ্ধ সহ ২ জন আহত হয়েছেন।

এ ঘটনায় গুলিবিদ্ধ একজন সহ ৩ জনকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলো, সোনাইমুড়ী উপজেলার ভাওরকোটের আবদুল হকের ছেলে মোহন (১৮), আমিরাবাদের আবুল হাসেমের ছেলে সালাউদ্দিন (২৭), উলুপাড়ার স্বপনের ছেলে মনির (২২)।

জানা গেছে, ভোট কেন্দ্রের বাহিরে দুই কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা সহিংসতার এই ঘটনা ঘটায়। তারা একটি ককটেল বিস্ফোরণ করে কিছু ভোটারদের ছত্রভঙ্গ করে দেয় এবং গুলিবর্ষণ করে। ওই সময় মোহন (১৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়।

নোয়াখালী পুলিশ সুপার মো.আলমগীর হোসেন বলেন, শুনেছি কেন্দ্রের বাহিরে বিচ্ছিন্ন ভাবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়ে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তবে তিনি গুলিবিদ্ধের অভিযোগ নাকচ করে দেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, সোনাইমুড়ীতে পৌরসভা নির্বাচনে সহিংসতায় মোহন নামে এক যুবক বাম পায়ে গুলি বিদ্ধ হয়ে সকাল সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এছাড়াও আরো দুইজন আশঙ্কামুক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উল্লেখ্য, সোনাইমুড়ী পৌরসভাতে ৯টি কেন্দ্র, ভোটার রয়েছে ২৫ হাজার ২৩২জন।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে বোমা বিস্ফোরন ও সহিংসতায় গুলিবিদ্ধ ১, আহত 2

আপডেট: ১২:৪০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১