শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, মার্চ ৯, ২০২৫
  • 294 পাঠক

ঢাকার সাভারে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে আয়াতুস সিয়াম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্য রাতে সাভার পৌরসভার বিনোদবাইদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৯ মার্চ) সকালে এ তথ্য  নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া। গ্রেপ্তার সিয়াম সাভার পৌরসভার বিনোদবাইদ এলাকার হামিদুল হক সুমনের ছেলে। তিনি শিক্ষার্থী বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সাভার সরকারি কলেজের বার্ষিক পিঠা উৎসবে আয়াতুস সিয়ামের সঙ্গে প্রথম দেখা হয় ভুক্তভোগীর। সেখান থেকে ফোন নম্বর আদান প্রদান ও কথা বলার এক পর্যায়ে ভুক্তভোগীকে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে সিয়াম। পরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গোপনে একান্ত সময়ের ভিডিওধারণ করে প্রেমিকাকে জিম্মি করে অভিযুক্ত। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত করা হয় সিয়ামকে। ভুক্তভোগী নারী সিয়ামের বাসায় বিয়ের দাবিতে কথা বলতে গেলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দিয়ে বাড়ি থেকে বের করে দেয়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, ধর্ষণের অভিযোগে আয়াতুস সিয়ামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা। মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করে তার ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।

জব্দ করা মোবাইল ও ল্যাপটপ ফরেনসিক ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে ভুক্তভোগীকে আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে। গ্রেপ্তার সিয়ামকে অন্যান্য আসামির সঙ্গে আদালতে পাঠানো হবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *