শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

যুক্তরাষ্ট্রের ন্যাটো থেকে বের হয়ে আসা উচিত: ইলন মাস্ক

  • আপডেট সময় : রবিবার, মার্চ ৯, ২০২৫
  • 384 পাঠক

পশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের হয়ে আসতে আবারও তাগিদ দিলেন ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সির (ডিওজিই) প্রধান ইলন মাস্ক। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে এ তাগিদ দেন ট্রাম্প ঘনিষ্ঠ এই ধনকুবের।

মাইক্রোব্লগিং সাইট এক্সের আরেকটি পোস্ট শেয়ার করেন মাস্ক। তাতে লেখা, এক্সিট ন্যাটো নাও অর্থাৎ এখনই ন্যাটো ছাড়ো। সেটি শেয়ার করে মাস্ক লেখেন, আমাদের বেরিয়ে আসা উচিত। প্রতিরক্ষার জন্য ইউরোপে এভাবে অর্থায়নের কোনো মানেই হয় না।

এর আগে গত ২ মার্চও এমন তাগিদ দেন মাস্ক। ওই সময় তিনি এক্সে পোস্ট করে লেখেন, জাতিসংঘ ও ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসার সময় হয়েছে।

মাস্কের একের পর এক মন্তব্য ৩২ সদস্যের ন্যাটোর ভবিষ্যৎ দ্বিধায় ফেলে দিয়েছে। এমনকি গত ৬ মার্চ ন্যাটোতে থাকা নিয়ে মিত্র দেশের সঙ্গে আলাপও করেছেন ট্রাম্প।

গত ৬ মার্চের বিশেষ বৈঠকে ট্রাম্প জানিয়েছিলেন, বিল পরিশোধ না করলে ন্যাটোর মিত্রদের প্রতিরক্ষায় অর্থায়ন করবেন না।

স্নায়ুযুদ্ধের পর সংঘাত এড়ানো ইউরোপের দেশগুলো যোগাযোগ, গোয়েন্দা ও লজিস্টিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর অনেকাংশে নির্ভরশীল। আগামী মাসে ৭৬তম বার্ষিকী হতে যাওয়া জোট ন্যাটো যুক্তরাষ্ট্রের নেতৃত্বেই গঠিত হয়েছিল। আর এখন সেই দেশটির থাকা নিয়েই সংশয় দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *