শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

‘ঢাকায় বাড়ি নেই, তাই ভাড়া বাড়ি খুঁজছেন তারেক রহমান’

  • আপডেট সময় : সোমবার, আগস্ট ১১, ২০২৫
  • 437 পাঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে থাকার জন্য বাড়িভাড়া খুঁজছেন বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

রোববার (১০ আগস্ট) রাজশাহী নগরের পাঠানপাড়া এলাকায় রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, ‘আমরা গর্ব করে বলতে পারি, আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। উনি দেশে আসবেন, কোথায় থাকবেন, সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি খুঁজছেন।’

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।

আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের অবস্থান নিয়ে আবদুস সালাম বলেন, তারেক রহমানের এক নির্দেশে সারা দেশের পরিস্থিতি শান্ত হয়েছিল। “তা না হলে, যে আগুন আমাদের বুকে জ্বলছিল, সেই আগুন দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগের বাড়িঘর জ্বলে উঠত,” বলেন তিনি।

জিয়াউর রহমান ও তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে আবদুস সালাম দাবি করেন, ক্ষমতায় এলে তারেক রহমান এক মাসের মধ্যে দেশের আমূল পরিবর্তন আনবেন। “কোনো চুরি–বাটপারি, রাহাজানি বা চাঁদাবাজি চলবে না,” বলেন তিনি।

সম্মেলনের এক পর্যায়ে আবদুস সালাম রাজশাহী বিভাগের শীর্ষ নেতাদের হাত তুলে ঐক্যের শপথ করান এবং বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *