শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

যেভাবে গ্রেপ্তার করা হয় তৌহিদ আফ্রিদিকে

  • আপডেট সময় : সোমবার, আগস্ট ২৫, ২০২৫
  • 295 পাঠক

বরিশাল থেকে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সিআইডির একটি বিশেষ বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল মহানগরের নগরের বাংলা বাজার এলাকার একটি রোগনির্ণয় কেন্দ্রের পাশের এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান চালায় সিআইডি। এ সময় ওই বাসা থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ওই বাসাটি তার মামার। এখানে আত্মগোপনে ছিলেন তৌহিদ আফ্রিদি। বিশেষ করে তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি ওই বাসায় আত্মগোপনে থাকতে চলে যান।

সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান জানান, “তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে।”

বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি। যাত্রাবাড়ী থানায় দায়ের করা এ হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুনকে।

একই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি মামলার ২২ নম্বর আসামি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় একাধিক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় মোট ২৫ জনকে নামীয় আসামি করা হয়েছে এবং অজ্ঞাত আরও অন্তত ১৫০ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *