শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

বাংলাদেশের সংবিধানে ‘পিআর’ নামক কোনো শব্দ নেই: সালাউদ্দিন আহমদ

  • আপডেট সময় : রবিবার, আগস্ট ৩১, ২০২৫
  • 249 পাঠক

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমদ বলেছেন, “ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি। ফ্যাসিবাদকে উৎখাত করেছি। ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। কিছু কিছু শক্তি সেই ভোটাধিকারকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত।”

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, “কেউ এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না, সেই শক্তি কারো নাই যে এই নির্বাচন বাধাগ্রস্ত করবে। নির্বাচন বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না।” নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে গতকাল শনিবার নেত্রকোনার ঐতিহাসিক মোক্তারপাড়ার মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে সালাউদ্দিন আহমদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি, তাই আগামীতে সংসদ নির্বাচনের মাধ্যমে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ সৃষ্টি করতে চাই।” নির্বাচন পিছিয়ে দিতে বা বাধাগ্রস্তকারীদের উদ্দেশ্যে সালাউদ্দিন আহমদ বলেন, “গণতন্ত্রের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আপনারা কেউ নির্বাচন বাধা সৃষ্টি করবেন না। সারা বাংলাদেশ আজ নির্বাচনী আমেজে সৃষ্টি হয়েছে। তাই আমরা এই নির্বাচনী আমেজের সাথে তাল মিলিয়ে চলতে চাই।”

তিনি বলেন, “কেউ কেউ বলছেন, সংবিধানে নির্বাচন কীভাবে হবে তা লেখা নেই।” তাদের উদ্দেশ্যে সংবিধানের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “সংবিধানের ৬৫ অনুচ্ছেদের ২ উপধারায় কীভাবে নির্বাচন হবে তা স্পষ্ট লেখা আছে। ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন প্রতিটি সংসদীয় এলাকায় হবে। বাংলাদেশের সংবিধানে ‘পিআর’ নামক কোনো শব্দ নেই। তাই নির্বাচন নিয়ে কোনো বাধা সৃষ্টি করবেন না।”

এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমদ। জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ডঃ রফিকুল ইসলাম হিলালির সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য সৈয়দ আলমগীর। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল। এছাড়া বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: শরীফুল আলম, জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক এডভোকেট ওয়ারেস আলী মামুন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. খুরশেদ মিয়া আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আরিফা জাসমিন নাহিন, সভাপতি প্রার্থী এড. মাহফুজুল হক, সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, আব্দুল্লাহ আল মামুন খান রনিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *