শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

আপনার আশপাশ থেকে আ’লীগের লোক সরান, সারজিসকে যুবদল নেতা

  • আপডেট সময় : বুধবার, অক্টোবর ১, ২০২৫
  • 246 পাঠক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে তার পাশ থেকে আওয়ামী লীগের লোকজন সরাতে বলেছেন স্থানীয় এক যুবদল নেতা। এ সময় আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন না করার কথাও জানান ওই যুবদল নেতা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভজনপুর ইউনিয়ন যুবদলের সদস্য হাসিনুর রহমান এনসিপি নেতা সারজিস আলমকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার আশপাশের আওয়ামী লীগের লোকদের সরান। এই যে দেখেন, আমি দেখায় দিচ্ছি। আসেন, আপনি এগুলোকে সরান, এক্ষুনি সরান।’

এ সময় সারজিস আলম বলেন, ‘আমার জানামতে নাই।’ তখন যুবদল নেতা হাসিনুর বলেন, ‘আছে, আমি দেখায় দিচ্ছি। আপনি তো এখন আমাদেরই লোক। আপনি নওশাদ ভাইয়ের এলাকায় আসছেন, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের লোক সরান।’

এ সময় সারজিস আলম আসুন হাঁটতে হাঁটতে কথা বলি, এ সময় হাসিনুরসহ তিনি হাঁটা শুরু করেন। হাসিনুর রহমান বলেন, ‘জুলাই আন্দোলনে আপনার ভূমিকা আছে। আমরা চাই, আপনি বড় নেতা হবেন। কিন্তু আপনার ডানে-বাঁয়ে আওয়ামী লীগের লোকজন ঘুরছে।’ এর উত্তরে সারজিস আলম বলেন, ‘ভাই, আপনি এটা ভালো করে জানেন, যেদিন ওরা ফিরে এসে আপনাকে ধরবে, ওই দিন আমারও গলা কাটবে। এটা তো মানেন।’ একপর্যায়ে তিনি হাসিনুরের সঙ্গে হাত মিলিয়ে বলেন, ‘চলেন, আমরা সবাই একসঙ্গে চা খাব।’

এ ঘটনায় সারজিস আলম সাংবাদিকদের জানান, ‘এইটা ইনটেনশনালি করা হয়েছে। সে ওখানকার বিএনপির ছেলে। প্রথমে এসেই এমন কথা বলা শুরু করেছে এবং আরেকজনকে ভিডিও করতে বলা হয়েছে। আমি বলছি, কে দেখায় দেন। বলে, আছে একজন। বাইক নিয়ে চলে গেল। ওরা হয়তো মনে করে যে কাউকে বিব্রত করাটা পলিটিকস। সেখানে আওয়ামী লীগের লোক কেন থাকবে। আমি আমাদের কমিটির লোকজন নিয়েই সেখানে গিয়েছিলাম।’

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *