শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

নোবেল শান্তি পুরস্কার: ওবামা কিছু না করেই নোবেল পেয়েছেন, আমি ৮টি যুদ্ধ থামিয়েছি: ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট সময় : শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
  • 171 পাঠক

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার অপেক্ষায় যখন পুরো বিশ্ব, ঠিক সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার পূর্বসূরি বারাক ওবামার সঙ্গে পুরনো প্রতিদ্বন্দ্বিতা উসকে দিলেন। এবার সরাসরি ওবামাকে আক্রমণ করেছেন তিনি। খবর দ্য ইকোনোমিক টাইমসের।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ অক্টোবর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ওবামা কিছু না করেই শান্তিতে নোবেল পেয়েছিলেন।”

চলতি বছরে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার অপেক্ষায় যখন বিশ্ব, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার পূর্বসূরি বারাক ওবামার সঙ্গের পুরনো প্রতিদ্বন্দ্বিতা উসকে দিয়েছেন। এবার সরাসরি ওবামাকে আক্রমণ করেছেন তিনি। খবর দ্য ইকোনোমিক টাইমসের।

স্থানীয় সময় বৃহস্পতিবার (০৯ অক্টোবর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,‘ওবামা কিছু না করেই শান্তিতে নোবেল পেয়েছিলেন।’

একইসঙ্গে নিজের কর্মকাণ্ড তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আমি ৮টি যুদ্ধ থামিয়েছি। আমি সত্যিকারের শান্তি স্থাপনের জন্য কাজ করেছি, কিন্তু আমাকে কখনো স্বীকৃতি দেয়া হয়নি।’

২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক মাস পরই বারাক ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত নিয়ে তখন থেকেই বিতর্ক চলে আসছে, যা ট্রাম্প প্রায়ই নিজের রাজনৈতিক বক্তব্যে তুলে ধরেন।

বিশ্লেষকরা মনে করছেন, নোবেল শান্তি পুরস্কারের আগের দিন এমন মন্তব্যের মাধ্যমে আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরতে চাইছেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *