শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

ইতালিতে প্রধান উপদেষ্টা এই নির্বাচন হবে বাংলাদেশের জন্য একটি বাস্তব ও ঐতিহাসিক মুহূর্ত

  • আপডেট সময় : মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
  • 252 পাঠক

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে হতে যাওয়া জাতীয় নির্বাচনটি গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।

সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে ডব্লিউএফএফ-এর অনুষ্ঠানের সাইডলাইনে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টাকে কপ৩০ সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানালে তিনি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় হয়তো তিনি উপস্থিত থাকতে পারবেন না।

ড. ইউনূস বলেন, এই নির্বাচন হবে বাংলাদেশের জন্য একটি বাস্তব ও ঐতিহাসিক মুহূর্ত। কারণ এটি হবে গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন। পূর্ববর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো ছিল ‘ভুয়া ও কারচুপিপূর্ণ।’

এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে গভীর সহযোগিতা এবং বাণিজ্য বৃদ্ধি করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট লুলা আমন্ত্রণ গ্রহণ করে ফেব্রুয়ারির মধ্যে সফর করার ইচ্ছা প্রকাশ করে বলেন, এই সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে।

তিনি জানান, ব্রাজিল তার নাগরিকদের জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদানের অভিজ্ঞতা ভাগ করে নিতে এবং বাংলাদেশের সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণের অভিজ্ঞতা থেকে শেখার আগ্রহী। জবাবে অধ্যাপক ইউনুস বলেন, দারুণ হবে সেটি।

বৈঠকের এক পর্যায়ে দুই নেতা ফুটবল প্রসঙ্গে আনন্দঘন মুহূর্ত ভাগ করেন। অধ্যাপক ইউনুস বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামেই ব্রাজিল সমর্থক আছে।”

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *