দীপ্ত নোয়াখালী
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
২৪ সফর ১৪৪৮ হিজরি

বিমানবন্দরে ভয়াবহ আগুন; বিমান ওঠানামা স্থগিত, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 232

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আকস্মিকভাবে এ আগুনের সূত্রপাত ঘটে।

ঘটনার পরপরই বিমানবন্দরের ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।

এ অবস্থায় বিমানবন্দরের সব ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত রয়েছে উল্লেখ করে বিমানবন্দর কর্তৃপক্ষ সবাইকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

বিমানবন্দরে ভয়াবহ আগুন; বিমান ওঠানামা স্থগিত, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

আপডেট: ০৪:১৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫