শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

আ.লীগের কার্যালয় দখলে নিল এনসিপি নেতা

  • আপডেট সময় : বুধবার, অক্টোবর ২২, ২০২৫
  • 193 পাঠক

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয় দখল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে নগরীর নিউমার্কেট এলাকার দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত কার্যালয়টি দখল করা হয়।

দখলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও কয়েকজন সাবেক সমন্বয়ক ও কর্মী ছিলেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, একদল তরুণ আওয়ামী লীগের কার্যালয়ের সামনের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করছেন। ওই সময় আরিফ মঈনুদ্দিনকে ঘটনাস্থলে সক্রিয়ভাবে নেতৃত্ব দিতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে এনসিপি নেতারা কার্যালয়ে গিয়ে নিরাপত্তা প্রহরীর কাছে জানতে চান, রাতে কেউ সেখানে আসেন কি না। নিরাপত্তা প্রহরী জানান, কেউ আসেন না। এরপর তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং পরবর্তীতে নতুন তালা লাগিয়ে দেন।

চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, “ঘটনাটি সম্পর্কে শুনেছি, তবে কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। তদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *