দীপ্ত নোয়াখালী
বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

ফেসবুকে কেন এই হ্যাঁ-না পোস্টের প্রতিযোগিতা

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • 195

গণভোট কবে হবে তা নিয়ে মধ্যরাতে সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে হ্যা-না পোস্টের প্রতিযোগিতায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

জানা গেছে, নির্বাচনের আগে গণভোট নয় এমন দাবিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফেসবুক পোস্টে নতুন প্রচারণা শুরু করেছেন। এর বিপরীতে অংশ নিয়েছে জুলাই গণঅভ্যুত্থানের জন্য প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা গণভোটের পক্ষে প্রচারণা শুরু করেছেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও এ ক্যাম্পেইনে অংশ নিয়েছেন। তিনি নিজের প্রফাইলে না পোস্ট দিয়েছেন। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজেও এমন প্রচারণা দেখা গেছে। তারা ‘হ্যাঁ’ লিখে একটি পোস্ট করেছেন।

এদিকে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোটের সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর শেষে এ কথা বলেন কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

এর আগে, এদিন সকালে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

ফেসবুকে কেন এই হ্যাঁ-না পোস্টের প্রতিযোগিতা

আপডেট: ১০:৫৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫