দীপ্ত নোয়াখালী
বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪১:১৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • 166

সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ও মিথ্যা প্রচারের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের এক যৌথসভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, “৭ই নভেম্বর আমাদের কাছে, গোটা জাতির কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এখন এমন এক রাজনৈতিক প্রেক্ষাপট চলছে, যখন মানুষ অনিশ্চয়তা ও হতাশার মধ্যে রয়েছে—চিন্তা করছে দেশের ভবিষ্যৎ কী হতে পারে।”

তিনি আরও বলেন, “যতই সময় যাচ্ছে, ততই নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা বাড়ছে। দুর্ভাগ্যক্রমে সোশ্যাল মিডিয়ায়ও মিথ্যা প্রচার ও প্রোপাগান্ডার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে।”

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল

আপডেট: ০২:৪১:১৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫