দীপ্ত নোয়াখালী
বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে আশার আলো

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • 272

অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২০২৬ সালের জানুয়ারির মধ্যে এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যকর করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে আন্দোলনরত শিক্ষকদের এই আশ্বাস দেওয়া হয়। দুপুর ১টা থেকে শুরু হয়ে দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বদলিপ্রত্যাশী শিক্ষক ঐক্য জোটের আহ্বায়ক প্রভাষক মো. সরোয়ার জানান, “বৈঠকে আমাদের ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের মধ্যে বদলির ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “মন্ত্রণালয়ের কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে আমাদের সঙ্গে আলোচনা করেছেন, তাই আমরা তাদের কথায় বিশ্বাস রাখতে চাই। তবে নির্ধারিত সময়ের মধ্যে বদলি কার্যকর না হলে আমরা কঠোর আন্দোলনে নামব।”

এর আগে সাত সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষকদের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন।

প্রতিনিধিদলে ছিলেন প্রভাষক মো. সরোয়ার, মো. বাবলু, মোছা. সামিয়া, সোহাগী, মো. শরিফুল, মো. শান্ত আলী, উম্মে হাবিবা এবং মো. রাশেদ মোশাররফ।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে আশার আলো

আপডেট: ১১:০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫