শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া

  • আপডেট সময় : মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
  • 128 পাঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভা সোমবার রাতে গুলশানে অনুষ্ঠিত হয়। সভা শেষে দলটির পক্ষ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৬ বছরের “ফ্যাসিবাদবিরোধী আন্দোলন” ও ২০২৪ সালের ছাত্র–গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। আন্দোলনের সময় গুম-খুন, নির্যাতন ও দমন-পীড়নের শিকার অসংখ্য মানুষের ত্যাগের মধ্য দিয়ে তৎকালীন সরকার পতন হয়েছে বলে দাবি করে বিএনপি।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের জনগণ মানবতাবিরোধী অপরাধের বিচার চাইছিল, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে রায় দিয়েছে। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ দণ্ড, আর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাজার কমানো—সবই আইনি প্রক্রিয়ার ভিত্তিতে হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিএনপি জানায়, ন্যায়বিচার প্রতিষ্ঠার এই রায়ে বহু পরিবারের ক্ষোভ–বেদনাও কিছুটা প্রশমিত হবে। দলটি আইনের শাসন বজায় রাখতে জনগণকে সচেতন থাকার আহ্বান জানায় এবং অন্যান্য মামলার সুবিচার নিশ্চিত করার দাবিও পুনর্ব্যক্ত করে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *