শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

  • আপডেট সময় : বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
  • 163 পাঠক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতা এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে সিইসি নাসির উদ্দিন বলেন, “একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলেরই অঙ্গীকার। নির্বাচন কমিশন দেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।”

সিইসি মনে করেন, নির্বাচন সফল করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আরও বড়। তিনি বলেন, দলগুলো আন্তরিকভাবে কাজ করলে কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না। ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রেও তিনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান এবং আশা প্রকাশ করেন দলগুলো তাদের কর্মীদের মাধ্যমে ভোটারদের উৎসাহিত করবে।

তিনি জানান, শপথ নেওয়ার পর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছিল। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের (ইআরএসসি) কাজ চলমান থাকায় পূর্ণাঙ্গ সংলাপ শুরু করতে কিছুটা দেরি হয়েছে। কমিশনের কাজ শেষ হওয়ার পরই এই আলোচনা শুরু করা হয়েছে। তাঁর ভাষায়, শুধু নির্বাচন কমিশন নয়, সব রাজনৈতিক দলই জাতির কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সংস্কার কমিশনের সুপারিশ ও দলগুলোর মতামত পর্যালোচনার ভিত্তিতে আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে বলেও জানান সিইসি। তিনি বলেন, আচরণবিধি তৈরি করা বড় কাজ নয়, মূল বিষয় হলো এর যথাযথ প্রতিপালন।

গত ১০–১৫ বছরে ভোটারদের মধ্যে যে ভোট-বিমুখতা তৈরি হয়েছে, তা কাটাতে রাজনৈতিক নেতাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, জাতীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের সঙ্গে যারা সরাসরি যুক্ত, তাদের ভোটারদের উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখতে হবে। এতে মানুষ ব্যাপকভাবে ভোটকেন্দ্রে আসবে বলে তিনি আশা করেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *