শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

ভূমিকম্পে মেট্রোরেলের ৬ স্টেশনে ফাটল

  • আপডেট সময় : শনিবার, নভেম্বর ২২, ২০২৫
  • 289 পাঠক

ভূমিকম্পে মেট্রোরেলের অন্তত ৬টি স্টেশনে ফাটল ধরেছে। এর মধ্যে রাজধানীর কারওয়ান বাজার ও বিজয় সরণি মেট্টো স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরে ফাটল ধরেছে। এ ছাড়া, বিজয় সরণির সাব-স্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল ধরেছে এবং পল্লবীর বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোর ও স্টেশন নিয়ন্ত্রণ কক্ষের ভেতরেও ফাটল ধরেছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, মিরপুর-১১ মেট্রোরেলের বৈদ্যুতিক সাব-স্টেশনের ফ্লোরে, মিরপুর-১০ স্টেশনের ভেতরের কোনো কোনো টাইলসে এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনের যাত্রীদের লিফট কোরের ভেতরের দেয়ালেও ফাটল ধরেছে।

পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে গিয়ে দেখা যায়, সেখানকার দেয়ালে ফাটল ধরেছে। সন্ধ্যার দিকে কক্ষে উপস্থিত তিন ব্যক্তির কাছে জানতে চাওয়া হলে ভবনের দেয়ালে ফাটলের কথা অস্বীকার করেন স্টেশন কন্ট্রোলার মো. সায়েম।

পরে তাকে ফাটল দেখালে বলেন, আগেও ফেটে থাকতে পারে, আবার ভূমিকম্পেও ফাটতে পারে। আমি জানি না। এখন আমি প্রথম দেখলাম। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

কারওয়ান বাজার স্টেশনের ভেতরে থাকা বৈদ্যুতিক সাব-স্টেশন ফ্লোরে ফাটল ধরেছে। সেখানে রাত ৮টার দিকে গিয়ে দেখা যায়, সাব-স্টেশনের কক্ষ বন্ধ। তবে, স্টেশনে থাকা এক কর্মী বলেন, ফাটল ধরেছে। অনেকে ভয়ে আছে।

মিরপুর-১০ স্টেশনের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, কয়েক জায়গার টাইলসে ফাটল ধরেছে। এ ছাড়া, মিরপুর-১১, বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের অনেকের সঙ্গে কথা বললে তারা ফাটলের বিষয়টি নিশ্চিত করেন।

ফাটলের বিষয়ে জানতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ কল রিসিভ করেননি।

তবে অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ফাটল আমরা দেখেছি। এগুলো সিরিয়াস না। আমরা আরও পরীক্ষা-নিরীক্ষা করছি।

এই পরিস্থিতিতে মেট্রোরেল চালানো ঠিক হলো কি না, এমন প্রশ্ন করা হলে জবাবে উপদেষ্টা বলেন, আমরা কতগুলো ট্রায়াল রান করেছি। যখন দেখেছি, কোনো অসুবিধা নেই; তখন মেট্রো রান করেছি। ভূমিকম্পের পর মেট্রোরেল স্টেশনগুলোর নিরাপত্তা বাড়ানো হয় বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *