শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

সাতক্ষীরায় জামায়াত নেতার শোডাউন, মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

  • আপডেট সময় : রবিবার, নভেম্বর ২৩, ২০২৫
  • 133 পাঠক

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে চলমান মোটরসাইকেল শোডাউনে একটি মোটরসাইকেলের ধাক্কায় ফজর আলী (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজর আলী স্থানীয় কারিগরপাড়ার বাসিন্দা ছিলেন।

নিহতের ভাতিজা শামসুজ্জামান বলেন, চাচা নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় শোডাউনে থাকা মোটরসাইকেলের একটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে ৮টার দিকে বাদামতলায় তার জানাজা সম্পন্ন হয় বলে তিনি জানান।

আলীপুর ইউনিয়নের ইউপি সদস্য ইকবল হোসেন বলেন, সাতক্ষীরা পলিটেকনিক কলেজসংলগ্ন বাইপাস গোলচত্বর থেকে শুরু হওয়া জামায়াতের মোটরসাইকেল শোডাউনটি সদর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছিল। ঠিক ওই সময় সড়ক পার হওয়ার সময় ফজর আলী মোটরসাইকেলের ধাক্কায় আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ফজর আলী তাদের সংগঠনের সমর্থক ছিলেন। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোটরসাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা লাগায় তিনি পড়ে গিয়ে মারা যান।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, মোটর সাইকেলে ধাক্কা লেগে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান বৃদ্ধ ফজর আলী। নিহতের পরিবারের কেউ অভিযোগ না করায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *