দীপ্ত নোয়াখালী
বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির সৌজন্য সাক্ষাৎ।

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • 219

বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছে বিএনপি। রবিবার (২৩ নভেম্বর) রাত ৮টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির পক্ষ থেকে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এর আগে রবিবার সকালে বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এর আগে, গতকাল শনিবার সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

এরপর বিকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ নিয়ে দুটি সমঝোতা স্মারক সই হয়।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির সৌজন্য সাক্ষাৎ।

আপডেট: ০৫:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫