দীপ্ত নোয়াখালী
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
২৪ সফর ১৪৪৮ হিজরি

মেট্রোরেলের যাত্রীদের জন্য ‘নতুন সেবা’ চালু হচ্ছে আজ

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • 160

ছবি: সংগৃহীত

রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের স্থায়ী কার্ড ঘরে বসেই অনলাইন রিচার্জ সেবা চালু হতে যাচ্ছে আজ। তাই স্থায়ী কার্ড ব্যবহারকারীদের এখন থেকে আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। ঘরে বসে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সহজেই রিচার্জ করা যাবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে অনলাইনে এ রিচার্জ কার্যক্রম উদ্বোধন করা হবে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।

প্রসঙ্গত, রিচার্জ কার্যক্রম উদ্বোধনের পর থেকে ঘরে বসেই ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে কার্ডে টাকা ভরা যাবে।

Tag :
সর্বাধিক পঠিত

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

মেট্রোরেলের যাত্রীদের জন্য ‘নতুন সেবা’ চালু হচ্ছে আজ

আপডেট: ১০:৫৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫