শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান নিয়ে যা বলছে জাতিসংঘ

  • আপডেট সময় : রবিবার, জানুয়ারি ৪, ২০২৬
  • 170 পাঠক

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র বলেছেন, এ ধরনের পদক্ষেপ শুধু ভেনেজুয়েলার প্রেক্ষাপটেই নয়, পুরো অঞ্চলের জন্যই উদ্বেগজনক বার্তা বহন করে।

তিনি সতর্ক করে বলেন, এ ঘটনা ভবিষ্যতের জন্য ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ হয়ে থাকতে পারে। একইসঙ্গে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ঘটনায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, এই পরিস্থিতি অঞ্চলের জন্য ‘উদ্বেগজনক পরিস্থিতি’ তৈরি করেছে।

বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, সাম্প্রতিক ঘটনাগুলো ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ তৈরি করেছে।

মুখপাত্র আরও জানান, মহাসচিব বারবারই বলেছেন— সকল পক্ষকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ সম্মান দেখাতে হবে।

তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যে এই ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে চলা হয়নি। একইসঙ্গে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সম্মান বজায় রেখে অন্তর্ভুক্তিমূলক সংলাপে অংশ নিতে ভেনেজুয়েলার প্রতি তিনি আহ্বান জানান।

এদিকে ভেনেজুয়েলা পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ। বিবিসি বলছে, কলম্বিয়ার আহ্বানে এবং রাশিয়া ও চীনের সমর্থনে আগামীকাল সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

অন্যদিকে ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চালাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাবো’। ভেনেজুয়েলায় হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘আটক’ করার পর গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য শান্তি চায় যুক্তরাষ্ট্র। উই উইল রান ভেনেজুয়েলা আনটিল ট্রানজিশন। প্রয়োজনে আরও বড় পরিসরে দ্বিতীয় দফায় আক্রমণের প্রস্তুতি রেখেছি আমরা’। যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো শিগগিরই ভেনেজুয়েলায় প্রবেশ করবে বলেও জানান মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার ‘ভেঙেপড়া অবকাঠামো’ ঠিক করবে এবং ‘দেশের জন্য অর্থ উপার্জন শুরু করবে’।
শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের হামলায় মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেয়া হয়। সফল অভিযান চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ধন্যবাদও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘পৃথিবীর কোনও দেশ এমনটা করতে পারেনি মার্কিন বাহিনী গত রাতে যা করেছে।’

সুত্র: বিবিসি

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *