শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

নোয়াখালীর চাটখিলে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা গৃহবধূ সহ ২ জন নিহত, আহত ১ জন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৪, ২০২০
  • 539 পাঠক

মোহাম্মদ ফরিদ (চাটখিল নোয়াখালী) –

নোয়াখালী চাটখিল উপজেলার রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইটবাহী টাক্ট্ররের মধ্যে মুখোমুখি সংঘর্ষের সুলতানা আক্তার (১৯) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ ও ইদ্রিস মিয়া (৪৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। ঘটনায় সালেহা আক্তার (৬০) নামের আরও এক নারী আহত হয়েছেন।

গত ২৩ ডিসেম্বর বুধবার ১১নং পোলের গোড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সুলতানা আক্তার চাটখিল উপজেলার দক্ষিণ রামনারায়ণপুর বেপারি বাড়ির মোহাম্মদ সোহাগের স্ত্রী এবং ইদ্রিস মিয়া পূর্ব শোশালিয়া আঠিয়া বাড়ীর আব্দুল আজিজের ছেলে। আহত সালেহা আক্তার একই এলাকার মনির হোসেনের স্ত্রী এবং নিহত সুলতানা আক্তারের মা।

স্থানীয় সূত্রে জানা গেছে,৯মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুলতানা আক্তার কয়েকদিন আগে স্বামীর বাড়ী থেকে বাবার বাড়ি পূর্ব শোশালিয়ায় আসেন। গত বুধবার সকালে মা সালেহা আক্তারকে নিয়ে চাটখিল হাসপাতালের উদ্দেশ্যে একটি ব্যাটারি চালিত অটোরিকশা যোগে বাড়ী থেকে বের হন। তাদের বহনকারী রিকশাটি রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কের ১১নং পোলের গোড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবাহী টাক্ট্রর রিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়।এতে রিকশাটি উল্টে সড়কের পাশে ছিটকে পড়লে রিকশায় থাকা সুলতানা ও চালক ইদ্রিস ঘটনাস্থলে নিহত হন। ঘটনায় আহত হন গৃহবধূর মা সালেহা আক্তার।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ারুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান,নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে টাক্ট্ররটি আটক করা হয়েছে। আহত সালেহা আক্তারকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *