শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক দিলদারের প্রেমকাহিনী ভিত্তিক গল্পগুচ্ছ বই

  • আপডেট সময় : রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
  • 288 পাঠক

বই কিনলেই পাচ্ছেন দামি মরিচের বীজ

সাংবাদিক এম দিলদার উদ্দিনের ভালবাসার কাহিনী নিয়ে ‘গল্পগুচ্ছ’ (১ম খন্ড) বইটি পাওয়া যাচ্ছে এবারের অমর একুশে বইমেলায়। বইটিতে ভালবাসার তিনটি গল্প রয়েছে। গল্পগুলো হলো : নলচিরা ঘাটের সেই মেয়েটি, মাটির ঘর ও যাত্রা পথের সঙ্গী। বইটি প্রকাশ করেছে ‘সাহিত্যদেশ’ প্রকাশনী। পাওয়া যাচ্ছে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে সাহিত্যদেশ-এর ৪৯৫ ও ৪৯৬ নম্বর স্টলে। ‘গল্পগুচ্ছ’ বইটিতে লেখক তুলে ধরেছেন, প্রেম-ভালবাসা ছেলে-মেয়েদের জীবনটাকে আরো সুন্দর ও সহজ করে দিতে পারে, সুন্দর সম্পর্কের কোন তুলনা নেই। তেমনি আবার এ সম্পর্ক ঝামেলায় ফেলে জীবনটাকে ধ্বংসও করে দিতে পারে। তবুও একটা ছেলে আর মেয়ের মাঝে প্রেম হয়, ভালবাসা হয়। সব প্রেম-ভালবাসা খাঁটি হয় না। এরমাঝে থাকতে পারে ফাঁদ, থাকতে পারে সীমাহীন যন্ত্রনা। বিশেষ করে ফেসবুকে প্রেম শুরু হয় অতি আবেগ দিয়ে আর এর সমাপ্তি ঘটে ধর্ষণ, যন্ত্রণা আর প্রতারণার মধ্য দিয়ে। তাই কারো সাথে সম্পর্কে জড়ানোর আগে একে অপরের ভেতরের বিষয়গুলোর খোঁজ নেওয়া উচিৎ। হুট করে বা ক্ষণিকের দেখায় মুগ্ধ হয়ে কখনো প্রেমে জড়ানো উচিৎ নয়। সময় নিয়ে একে অপরকে বুঝতে হবে, এ্যাডজাস্ট হবে কিনা সেটাও মাথায় রাখতে হবে। জড়িয়ে গেলে আর পিছনে ফেরা যায় না।

বইটির মূল্য : ৪০০ টাকা। তবে মেলা উপলক্ষে থাকছে ২০ শতাংশ ছাড়সহ প্রত্যেক ক্রেতাকে লেখকের পক্ষ থেকে উপহার স্বরূপ ৩টি ‘চারাপিতা’ মরিচের বীজ। বিরল প্রজাতির এই চারাপিতা মরিচ বিশ্বের সবচেয়ে দামি মরিচ, যার প্রতি কেজি গুড়া মরিচের মূল্য ২৬ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ লক্ষ টাকা। লেখক ইতোপূর্বে তার ছাদবাগানে এ মরিচের চাষ করে বিভিন্ন মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছেন। গুগুল বা ইউটিউবে ‘নোয়াখালীতে ছাদবাগানে বিশ্বের দামি মরিচের চাষ’ লিখে সার্চ করলেই পাওয়া যাবে। বাংলাদেশে এ মরিচের ব্যাপক উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লেখক তাঁর বইটির সাথে এ মরিচের ৩টি বীজ উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *