শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

দেশজুড়ে আরও ৬৩৯ জন ডেভিল হান্টে গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
  • 247 পাঠক

দেশজুড়ে যৌথবাহিনীর চলমান ‘অপারেশন ডেভিল হান্টের’ ১৭তম দিনে আরও ৬৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলা ও পরোয়ানার ভিত্তিতে আরও ৯৯৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় সর্বমোট ১ হাজার ৬৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এক বার্তায় বলা হয়েছে।

এসব অভিযানে একটি পুরাতন বিদেশি পিস্তল, একটি এলজি, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি শর্টগানের শিসা কার্তুজ, একটি ধারালো চাপাতি, একটি ধারালো বটি এবং দুটি ছোরাও জব্দ করা হয়।

এ নিয়ে ডেভিল হান্ট শুরুর পর থেকে গত ১৭ দিনে সারাদেশে ৯ হাজার ৮৯২ জনকে গ্রেফতার করা হলো। গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে এই অভিযান শুরু হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় আরও৬৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অন্যান্য মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১ হাজার ৬৩৮ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি বিভিন্ন অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *