শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

শারীরিক জটিলতায় হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

  • আপডেট সময় : সোমবার, মার্চ ৩, ২০২৫
  • 407 পাঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, রোববার (২ মার্চ) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় মির্জা ফখরুলকে।

তিনি জানান, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর থেকে অসুস্থতা অনুভব করছিলেন বিএনপি মহাসচিব। বইমেলার ওই অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচনের সময় প্রচুর ধুলাবালির কারণে শারীরিক সমস্যা দেখা দেয়। এরপর গত দুদিন ধরে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়, যার ফলে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হতে হয়।

শায়রুল কবির খান জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে অনেকটা সুস্থ বোধ করছেন মির্জা ফখরুল। তবে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। বিএনপি মহাসচিব দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন এবং অনুরোধ করেছেন, হাসপাতালে অযথা ভিড় না করতে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *