শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

রাখাল রাহার বিরুদ্ধে আদালতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, মার্চ ৩, ২০২৫
  • 337 পাঠক

ডিজিটাল মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে মামলার আবেদন করেন সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি। তার বক্তব্য গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব দিয়েছেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। সাজ্জাদ হোসেন বিভিন্ন মাধ্যমে এ বিষয়টি জানতে পারেন। গত ২৫ ফেব্রুয়ারি তিনি মতিঝিল থানায় মামলা করতে যান। তবে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়। সেই মোতাবেক সোমবার আদালতে এসে মামলার আবেদন করলেন সাজ্জাদ হোসেন।

আবেদনে অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং সাক্ষীদের তলব করে ইসলাম ধর্মে বিশ্বাসীদের পক্ষে সুবিচার নিশ্চিতের প্রার্থনা করেন তিনি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *