শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

ধূমপান নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন চমক

  • আপডেট সময় : বুধবার, মার্চ ৫, ২০২৫
  • 490 পাঠক

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে নিয়মিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মত প্রকাশ করে থাকেন সমসাময়িক বিভিন্ন ইস্যুতে। এবার তিনি মত প্রকাশ করলেন ধূমপান বিতর্ক নিয়ে।

চমকের মতে, সিগারেট নারী-পুরুষ দু‘জনের শরীরের জন্যই ক্ষতিকর। তাই সকলেরই উচিত ধূমপান থেকে বিরত থাকা।

মঙ্গলবার (৪ মার্চ) এক ফেসবুক পোস্টে চমক লিখেছেন, ‘সিগারেট নারীর শরীরের জন্য যতটুকু ক্ষতিকর, পুরুষের শরীরের জন্যও ঠিক ততটুকু ক্ষতিকর । নারী পুরুষ সবাই ধূমপান করা থেকে বিরত থাকুন।

‘ধূমপান’ নিয়ে বিতর্কের সূত্রপাত রাজধানীর লালমাটিয়ায়। সেখানে দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে এক বয়স্ক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন জড়ো হয়ে দুই তরুণীর ওপর চড়াও হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে।

এরপর বিষয়টি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উন্মুক্ত জায়গায় সিগারেট খাওয়া সবার জন্যই নিষেধ। এটা একটা অফেন্স। এ জন্য ওপেন সিগারেটটা না খাওয়ার পরামর্শও দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টার কথার জের ধরে এ ঘটনায় বেশ উত্তপ্ত হয় সোশ্যাল মিডিয়া। মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সাধারন মানুষে মাঝে।

অভিনেত্রীর এই স্ট্যাটাসের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। কেউ কেউ আবার কটাক্ষও করেছেন। তবে চমককে নেটিজেনদের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *