শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

দীর্ঘ নয় মাস পর খুলে দেওয়া হলো সেন্ট মার্টিন

  • আপডেট সময় : শনিবার, নভেম্বর ১, ২০২৫
  • 255 পাঠক

দীর্ঘ নয় মাস পর আজ শনিবার (১ নভেম্বর) খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে নভেম্বরে পর্যটকদের শুধুমাত্র দিনের বেলায় ঘুরে এসে ফিরে আসার অনুমতি দেওয়া হয়েছে। ডিসেম্বর ও জানুয়ারি—এই দুই মাসে সীমিত পরিসরে রাত যাপনের সুযোগ থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ও ‘বার আউলিয়া’ নামের দুটি জাহাজ ছাড়ার কথা থাকলেও, সি ক্রুজ অপারেটর সমিতি জানিয়েছে আপাতত জাহাজ চলাচল শুরু হচ্ছে না।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, “ট্যুরিজম বোর্ডের যাত্রী নিবন্ধন সফটওয়্যার এখনো প্রস্তুত হয়নি। সফটওয়্যার ছাড়া ভ্রমণ পরিচালনা জটিল হয়ে পড়বে।”

কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, “সরকারের নির্দেশনা অনুযায়ী নভেম্বরে কেউ সেন্ট মার্টিনে রাত কাটাতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিত সংখ্যক পর্যটককে রাত যাপনের অনুমতি দেওয়া হবে।”

পরিবেশ সংরক্ষণের স্বার্থে গত ১ ফেব্রুয়ারি থেকে দ্বীপে পর্যটকদের যাতায়াত বন্ধ ছিল। নতুন করে দ্বীপ খুললেও ভ্রমণকারীদের মানতে হবে পরিবেশ মন্ত্রণালয়ের দেওয়া ১২টি নির্দেশনা।

এদিকে, রাত যাপন নিষিদ্ধ হওয়ায় পর্যটক কমে যাওয়ার আশঙ্কায় স্থানীয় ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, সেন্ট মার্টিনে পৌঁছাতে জাহাজে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগে, ফলে একদিনে যাওয়া-আসায় পর্যটকরা দ্বীপের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে পারবেন না।

গত বছর ডিসেম্বর ও জানুয়ারিতে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে ছয়টি জাহাজ চললেও পর্যটক সংখ্যা ছিল আশানুরূপ নয়, ফলে অনেক ব্যবসায়ী লোকসানে পড়েছিলেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *