শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

ইউটিউবে মুক্তি পেয়েছে সালমার নতুন গান

  • আপডেট সময় : বুধবার, মার্চ ৫, ২০২৫
  • 493 পাঠক

সম্পর্কে মাঝে মধ্যে অভিমান থাকা ভালো। তাতে সম্পর্ক আরও মধুর হয় ও মজবুত হয়— এমনটাই ধারণা বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী সালমার। আর সেই ভাবনা থেকেই এ কণ্ঠশিল্পীর ‘অভিমান কইরা থাকমু’ নতুন গান ইউটিউবে মুক্তি পেয়েছে।

গানের শিরোনাম ‘অভিমান কইরা থাকমু’। গানের কথাগুলো ঠিক এমন— ‘অভিমান করিয়া থাকমু / তোমার লগে কথা কথা কমুনা / তুমি সবই বুঝো বন্ধু আমার মন তো বুঝো না / আমায় পাগলও বানাইয়া কোনো খবর রাখো না’। গানটির কথা লিখেছেন রোহান রাজ। এর সুর ও সংগীতায়োজনও করেছেন তিনি।

নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, ‘প্রেম-ভালোবাসার যে অভিমান সেটি সুন্দর। অভিমান সম্পর্ককে মধুর করে তুলে। আমি অভিমানীদের জন্য এই গানটি গেয়েছি। গানটি প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি। আশা করছি দিনে দিনে এই গানের প্রতি শ্রোতা-দর্শকের ভালোলাগা আরও বাড়বে।

এর আগে প্রকাশ পেয়েছে ‘আমি তোমারে হারালে মরিবো’ শিরোনামে সালমার আরেকটি গান। দেশের নন্দিত সংগীতশিল্পী আগুনের সঙ্গে এই গানটি দ্বৈতকণ্ঠ দিয়েছেন সালমা। এই গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ। আপাতত ঈদ উপলক্ষে নানা অনুষ্ঠান নিয়ে ব্যস্ততায় দিন কাটছে সালমার।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *