শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

৭ দিন বিঘ্ন ঘটতে পারে স্যাটেলাইট সম্প্রচারে

  • আপডেট সময় : বুধবার, মার্চ ৫, ২০২৫
  • 513 পাঠক

মহাকাশে সম্ভাব্য সৌর বিভ্রাটের কারণে আগামী ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ৭ দিন বাংলাদেশ স্যাটেলাইট-১ সম্প্রচারে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।  মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, সব স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে থাকে। এ কারণে আগামী ৭ মার্চ সকাল ৯টা ৫৩ মিনিট থেকে ১০টা ১মিনিট পর্যন্ত মোট ৮ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত মোট ১০ মিনিট সম্প্রচার বিঘ্ন হতে পারে।

এছাড়া ৯ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত মোট ১২ মিনিট, ১০ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত মোট ১৩ মিনিট, ১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত মোট ১৩ মিনিট, ১২ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত মোট ১২ মিনিট এবং ১৩ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা পর্যন্ত মোট ৯ মিনিট বিঘ্ন ঘটতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়কালে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে।

প্রসঙ্গত, দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ এর মাধ্যমে বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা দেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *