শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

নোয়াখালী বেগমগঞ্জে মধ্যযুগীয় বর্বর নারী নির্যাতনের প্রতিবাদে জেলা জাতীয় পার্টির মানব বন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২০
  • 466 পাঠক

মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী –

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহ বধূকে মধ্যযুগীয় বর্বর নির্যাতনের প্রতিবাদ ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নোয়াখালী জেলা জাতীয় পার্টির উদ্যোগে গত ৭ সেপ্টেম্বর বুধবার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠুর নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে মানব বন্ধন করা হয়।
উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নজরুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল হামিদ, মোসাদ্দেকুর রহমান,আবু বকর ছিদ্দিক খোকন,জাতীয় পার্টি সদর উপজেলা শাখার সভাপতি এডভোকেট আবদুর রাজ্জাক ও জাতীয় যুব-সংহতির সভাপতি আবদুর রহিম। জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ, খালেদ হেলাল, প্রচার সম্পাদক সিরাজ উদ্দিন সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার একলাশপুর সহ সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহবান জানান সরকারের কাছে। এ ধরনের ঘটনা পুনরায় যেন না ঘটে সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহবান জানান।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *