শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

নোয়াখালীতে সাংবাদিকের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানব বন্ধন

  • আপডেট সময় : সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২০
  • 376 পাঠক

নোয়াখালী –
নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবের সমাজসেবা সম্পাদক মোঃ সেলিমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার বেলা ১২ টায় নোয়াখালী প্রেসক্লাবের সম্মুখে সোনাইমুড়ী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় সোনাইমুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোছাইন ভূইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, বাসাস মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টিভির নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, বাংলাদেশ প্রতিদিনের নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম।
এসময় উপস্থিত ছিলেন এসএ টিভির নোয়াখালী প্রতিনিধি আবদুর রহিম, সমকালের জেলা প্রতিনিধি আনোয়ারুল হায়দার, চ্যানেল24 এর জেলা প্রতিনিধি সুমন ভৌমিক, একুশে টিভির নোয়াখালী প্রতিনিধি আরেফিন শাকিল, প্রতিদিনের সংবাদ জেলা প্রতিনিধি জুয়েল রানা লিটন, বাংলা নিউজের প্রতিনিধি ফয়জুল জাহান, সোনাইমুড়ী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইয়াকুব আল মাহমুদ।
উল্লেখ্য সাংবাদিক সেলিম সোনাইমুড়ীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের সংবাদ প্রচার করে। সংবাদ প্রচার করা হলে উপজেলা নির্বাহী অফিসার বালু উত্তোলন বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বালু খেকো স্থানীয় চৌকিদার সোলেমান সোনাইমুড়ী প্রেসক্লাবের সমাজসেবা সম্পাদক মোঃ সেলিমের বিরুদ্ধে গত ২২ সেপ্টেম্বর চাঁদাবাজির মামলা দায়ের করে। মামলা দায়েরের ২ ঘন্টার মধ্যে কোনো যাচাই বাচাই ছাড়াই গভীর রাতে সাংবাদিক সেলিমকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সোনাইমুড়ী থানা পুলিশ গ্রেফতার করে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *