শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

নোয়াখালী সোনাইমুড়ীতে তরুণী ধর্ষনের শিকার, অভিযুক্ত ধর্ষক আটক

  • আপডেট সময় : শুক্রবার, অক্টোবর ২, ২০২০
  • 643 পাঠক

মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী –

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন নগরে (বাগপাঁচরা) বখাটে ইয়াছিন কর্তৃক এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে গত ১ অক্টোবর বৃহস্পতিবার। ধর্ষণের শিকার তরুণীর বড় ভাই ও ভাবী কাজের জন্য বের হয়ে যায়। তারা বাসায় না থাকার কারণে আনুমানিক সন্ধ্যা ৭ টায় লম্পট ইয়াছিন আহমেদ (৩৫) তাদের খালি বাসায় ঢুকে শিরিন আক্তার(১৮) কে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঐ তরুণীর চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী ছুটে আসে। লম্পট ইয়াছিন নান্দিয়াপাড়া গ্রামের আকরাম হোসেন এর ছেলে।
স্থানীয়রা জানায়, ধর্ষণের শিকার মেয়েটার চিৎকার শুনে লোকজন উপস্থিত হয়। লোকজনের উপস্থিতি টের পেয়ে ধর্ষক ইয়াছিন পালিয়ে যায়।
স্হানীয় লোকজন সোনাইমুড়ি থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে এবং ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চালায়। পরে রাতে এলাকাবাসী ধর্ষক ইয়াছিন কে ধরে পুলিশে সোপর্দ করে।
উল্লেখ্য বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন নগর (বাগপাঁচরা) গ্রামের জয়নাল আহমেদ এর মেয়ে  ২৭ সেপ্টেম্বর রবিবার সকালে নান্দিয়া পাড়া বড় ভাইয়ের ভাড়া বাসায় আসে এবং ঘটনার সময় ভাইয়ের বাসায় অবস্থান করে।

সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন জানান, প্রাথমিকভাবে আমরা ঘটনার সত্যতা পেয়েছি এবং ধর্ষক ইয়াছিন কে আটক করেছি। মামলার প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *