শিরোনাম :
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প, কী বললেন তিনি ১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে’ প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী। চাটখিল উপজেলার দশঘরিয়ায় আত তানজিল মডেল মাদ্রাসায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত নোয়াখালী-০৪ নারী আসনে এগিয়ে স্বেচ্চারসেবক দল নেত্রী: আইনজীবী শাহীনুর বেগম। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের নেতা কর্মীদের পছন্দ আনোয়ার হোসেন রকি।

সোনাইমুড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৫টি ঘর পুড়ে ছাই

  • আপডেট সময় : বৃহস্পতিবার, মে ২৭, ২০২১
  • 457 পাঠক

নোয়াখালীর সোনাইমুড়ীর ৮নং সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামে ৫টি বসতঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে।

গত মঙ্গলবার ২৫ ম) রাত পৌনে ৯টার দিকে উপজেলার হীরাপুর গ্রামের জহুর উদ্দিন হাজী বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে।

এ ঘটনায় ২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলো,এমি (১৩) ও মোর্শেদ আলাম (৩৫)। স্থানীয় এলাকাবাসী দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার নুরনবী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রতিবন্ধী জাহাঙ্গীর, মোস্তফা,সাত্তার,কুদ্দুস ও অজি উল্যার বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী জাহাঙ্গীর জানান, তার রান্না ঘরের ওপর দিকে পার্শ্ববর্তী চৌকিদার বাড়ির বাহার তার বসত ঘরের বিদ্যুত সংযোগের মেইন লাইন টানে। তাকে বাধা দিলেও তিনি আমাদের কথায় কর্ণপাত করেননি। মঙ্গলবার রাতে ওই সংযোগ লাইন রান্না ঘরের চালের টিনের সাথে ঘষা লেগে বৈদ্যুতিক শর্ট সার্কিটের স্ফুলিঙ্গ আগুন ধরে যায়। এ সময় ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে মুহূর্তেই আগুন আরো ৪টি ঘরে ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন থেকে রক্ষা করার জন্য তিনটি ঘর পুরোপুরি ভেঙ্গে ফেলা হয়েছে। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভুক্তভোগীরা দাবি করেন, এই অগ্নিকান্ডে তাদের ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *