দীপ্ত নোয়াখালী
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

সেনবাগে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু

গোলজার হানিফ নোয়াখালী সোনাইমুড়ী

নোয়াখালীর সেনবাগে ইটভাটায় বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে বেলাল হোসেন (৫০) নামের এক ইট ভাটা শ্রমিক নিহত হয়েছেন।

গত শুক্রবার ২৮ মে সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহত বেলাল ছাতারপাইয়া ইউনিয়নের পূর্বপাড়ার টুকুন আলী দরবেশের নতুন বাড়ির চৌধুরী মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বেলাল একটি ফিউজ বাল্ব পরিবর্তন করে আরেকটি বাল্ব হোল্ডারে লাগাতে গেলে বিদ্যুৎপৃষ্টে আহত হন। এসময় তার চিৎকার শুনে অন্যান্য শ্রমিকেরা এগিয়ে আসেন।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় বজরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) গৌরচন্দ্র সাহা শুক্রবার রাত পৌনে ২টায় বলেন, আমি এখনো ঘটনাস্থলে রয়েছি। পরিবারের কোনো অভিযোগ থাকলে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হবে না হলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

সেনবাগে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট: ০৭:০০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১