দীপ্ত নোয়াখালী
বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

নোয়াখালী সেনবাগে কলেজ পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা

  • নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
  • 759

মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী –

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউপির হিরাপুর গ্রাম থেকে গত 26 সেপ্টেম্বর শনিবার দুপুরে সেনবাগ উপজেলা হীরাপুর গ্রামের বেপারী বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নুসরাত জাহান মিম ওই বাড়ির প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে ও সেনবাগ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী জানায়, শুক্রবার সন্ধ্যায় তার ছোট ভাইয়ের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয় মিমের। এ ঘটনায় রাতে তার মা তাদের দুজনকে বকাবকি করে। রাতের খাওয়ার পর সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। সকাল ৯টার দিকে মিমের ঘর থেকে তার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে ঝুলন্ত অবস্থায় মিমের লাশ দেখতে পায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সেনবাগ থানায় পুলিশ কর্তৃক অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

চাটখিল উপজেলার সৌরভ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত

নোয়াখালী সেনবাগে কলেজ পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা

আপডেট: ০৯:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০